• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে অন্তস্বত্বা গৃহবধূকে মারপিট অবস্থা গুরুতর হওয়ায় খুমেকে ভর্তি

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
রামপালে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়া করা সন্ত্রাসী মহিলা ও গুন্ডা দিয়ে মারপিটের ঘটনায় অন্তস্বত্বা গৃহবধূ নুসরাত জাহান তন্নী (২২) ও তার মাতা মাকসুদা বেগম (৪৫) আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অন্তস্বত্বা নুসরাতকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী খান রিপন মাহামুদ।

জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের খান রিপন মাহামুদ তার বাড়ীর সামনে নিজস্ব মৎস্য ঘেরের উপরে একটি মুরগির ফার্ম করার জন্য ঘর নির্মাণ করেন। ওই জায়গা দাবী করে পান্না খাতুন ও রাসেল গোলদার রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রিপনকে গালাগাল ও হুমকি দিয়ে ভাড়াটে লোক ডেকে আনেন। এরপর ভাড়াটে সন্ত্রাসী শাহানা খাতুন ও বাচ্চুসহ সকলে মিলে রিপনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকেন। খবর শুনে রিপনের ৪ মাসের অন্তস্বত্বা স্ত্রী নুসরাত স্বামীকে বাঁচাতে গেলে তাকে মারপিট, পেটে লাথি ও গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। ওই সময় নুসরাতের মাতা মাকসুদাকেও মারপিট করে গলায় থাকা স্বর্ণের চেন ও হাতের আংটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের দৃষ্টি আকার্শন করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category