• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে উঠতি আমনের ক্ষতির আশংকা

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
রামপালে ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে উঠতি আমন ধানের চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান নুইয়ে পড়েছে । খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মূহুর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ টি আমন ধান চাষের ব্লক রয়েছে । এতে প্রায় ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে এক হাজার হেক্টর জমির আমন কাটা হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছিলো। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ১৯ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে ১০ টি ইউনিয়নের স্ব স্ব ব্লকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তবে সবজির কোন ক্ষতি হয়েছে কি না সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category