• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের থলেদার আটক

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তামার তারসহ মালামাল ক্রয়ের প্রধান থলেদার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পু্লিশ। আটক মনিরুজ্জামান উপজেলার বড় দূর্গাপুর গ্রামের মৃত মোহর আলীর পুত্র। আটক আসামীকে বৃহস্পতিবার বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘ দিন ধরে তার চোরদের কাছ থেকে তামার তারসহ মূল্যবান মালামাল ক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এসআই শ্রীবাস কুন্ডু বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের ওয়াচ টাওয়ারের পাশে ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় সন্ধিগ্ধ আসামী মনিরুজ্জামানকে আটক কর হয়। তার বিরুদ্ধে একাধীক মামলা ও অভিযোগ রয়েছে বলে পু্লিশ জানায়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের সব চিহ্নিত করা হয়েছে। এদের শেল্টারদাতাদের ও ধরা হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category