• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রামপালে তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে উপজেলা ছাত্রদল মশাল মিছিল বের করে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবির নেতৃত্বে মশাল মিছিলটি বের করা হয়। রবিবার (১৩ আগষ্ট) সন্ধা সাড়ে ৭ টায় মিছিলটি ফয়লাহাট চৌরাস্তা থেকে শুরু হয়ে রনশেন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তারা বলেন দুদকের দেওয়া ফরমেয়াশি রায় তারা মানেন না, অবিলম্বে এ রায় বাতিল করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তাগণ আরও বলেন, মিথ্যা মামলায় তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনে রামপাল উপজেলা ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে বলে দ্যর্থহীনভাবে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category