• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

রামপাল উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফফর হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাব, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, রামপাল থানার অফিসার ইনচার্জ

সোমেন দাশ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তাগণ। সভা শেষে দোয়া অনুষ্ঠান, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category