• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে মাদরাসার জমির বিরোধে মারপিট, আহত ৪ মুসুল্লি

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালের মানিকনগরে মাদরাসার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন মুসুল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার মানিকনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে ডালিম শেখ (৩৮), একই গ্রামের আরফুজ শেখের ছেলে কুতুব শেখ (২৬), ফখরুল মোড়লের ছেলে জিয়া মোড়ল ও ইব্রাহিম শেখের ছেলে হেলাল শেখ (৪২)। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের একটি মাদরাসার নামে ভিভি ২৪ শতাংশ জমি রেকর্ড হয়েছে। ওই জমি ছাড়াও ২৫ শতাংশ ব্যাক্তি মালিকার জমি রয়েছে। জমিতে থাকা মৎস্য ঘেরটি মসজিদ কমিটির সদস্যরা দীর্ঘ ৩০ বছর ধরে মাছ ছেড়ে তা বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যয় করেন। বুধবার (২০ মার্চ) সকাল ৯ টায় টায় প্রতিপক্ষ একই গ্রামের জাকির শেখ, মোতালেব মোড়ল, মোজাহিদ মোড়ল, শাকিব শেখ ও সালাউদ্দিন মোড়লসহ অন্যান্যরা ওই ঘেরের মাছ ধরতে যান। এ সময় মুসুল্লীরা বাঁধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে মারপিট করলে তারা আহত হন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মানিকনগর গ্রামের মাদরাসার জায়গায় নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। পূর্বেও একবার ঘেরের সমস্যা নিয়ে সমাধান করা হয়েছে। তারপরেও বিরোধ বাঁধিয়ে মুসুল্লীদের মারপিট করা হয়েছে যা দুঃখজনক। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category