• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে ধর্ষক সিরাজুল আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে আট বছরের এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ জানুয়ারী) রাত সোয়া ১২ টায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ওই ধর্ষক সরদার সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে। আটক সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুলকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যাক্তির ২য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিলো। গত ইংরেজি ১০ জানুয়ারী বিকাল অনুমান সোয়া ৪ টার সময় ভিকটিমকে আসামী সিরাজুল স্থানীয় ফয়সালের মাছের ঘেরে যৌন নিপিড়নের চেষ্টা করে। সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মাতা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানার স্মরনাপন্ন হন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামী আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category