• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
মুজিব শতবর্ষ উপলক্ষে রামপালে ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। শোকের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশের ২২ হাজার ১০১ টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবার রামপালেও ১০০ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরসহ চাবি হস্তান্তর করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে জমির দলিল, আধাপাকা ঘর ও চাবি হস্তান্তর করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। ওই সময় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, সহকারী পু্লিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল সরকারী কলেজের প্রভাষক ও সাংবাদিক মোস্তফা কামাল পলাশ প্রমুখ। সার্বিক সহযোগীতা করেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান। ওই সময়ে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category