• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাস্তা সংস্কারে বন বিভাগের বাধা, প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মুন্সি হোসেন।
পাকা রাস্তার জন্য ১০০ বছর ধরে কয়েকটি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়ে হাজারো কৃষক, শিক্ষার্থী, শিক্ষকসহ সর্ব পেশার মানুষ চলাচল করে। পাকা রাস্তা নির্মাণ না হওয়ায় বর্ষা মৌসুমে হয় মানুষের ভোগান্তি।

গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়া ইজ্জতপুর তিন কিলোমিটার সড়কের উন্নয়নের কাজে বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে। এমন দাবী করে গতকাল শনিবার বেলা ১১ টায় শ্রীপুর রেঞ্জ অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নেওয়া ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি বলে, ‘বৃষ্টি হলে আমাদের রাস্তায় কাদা থাকে। কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তা পাকা হলে চলাচল করতে সকলের এজন্যই সুবিধা হবে। বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন কিলোমিটার সড়কের পাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে।

কিন্তু পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে খুবই ভোগান্তি হয়। শুনেছি বন বিভাগ রাস্তার উন্নয়নকাজে বাধা দিছে। আমরা বন বিভাগের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত সময়ে যেন আমাদের রাস্তার নির্মাণ কাজ যেন শুরু হয়। এ সময় বক্তব্য দিয়েছেন সাংবাদিক আলফাজ সরকার আকাশ, মো.আতাউর রহমান,আক্কাস আলী, নাজমুল হোসেন,সাইদুর রহমান, ইমন ঘোষ, ইঞ্জিনিয়ার মো.শাহ আলম, সাজেদুল ইসলাম মিথুন, মাজাহারুল ইসলাম প্রমুখ।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, লোহাগাছ থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। একজন ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পেয়ে কাজ শুরু করছিল, এটি বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে। এ বিষয়ে শ্রীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান রিপন বলেন, মানববন্ধনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category