• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রৌমারীতে ৬১ বোতল বিদেশী মদসহ আটক- ৩

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাজিবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি এলাকার সিদ্দিক মিয়ার পুত্র মোঃ ইয়াকুব আলী(২৩), আব্দুস সালামের পুত্র মোহাম্মদ শাহিন আলম(১৯) ও কুরপান আলীর মোহাম্মদ রফিক মিয়া(২৫)।

জানা গেছে, সোমবার ভোররাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারস্থ চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে রাজিবপুর গামী পাকা রাস্তার ওপর যানবাহন চেকপোষ্ট চলাকালে একটি অটোরিক্সা তল্লাশী চালিয়ে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ সাদ্দাম হোসেন(২০) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category