• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

র‍্যাগিং এর প্রতিবাদে বশেফমুবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ২৭৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) র‍্যাগিং এর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে তারা।
মানববন্ধনে সিএসই বিভাগের ২য় বর্ষের ফাইজুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফিশারিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আহমেদ, র‍্যাগিং এর শিকার সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ) প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা ৩টি দাবি জানান, (এক). বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম অনুসারে র‍্যাগিং ও বুলিং-এর শাস্তি (নূন্যতম এক সেমিস্টার) প্রদান করতে হবে। (দুই). মুচলেকা দিতে হবে, ক্যাম্পাসে যদি ভবিষ্যতে এমন কর্মকান্ডে যুক্ত হয় তাহলে ছাত্রত্ব বাতিল করতে হবে। (তিন). হল থেকে অভিযুক্তদের বহিষ্কার করতে হবে।
মানববন্ধন শেষে উক্ত তিন দাবিতে বুলিং ও র‍্যাগিং কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তারের নিকট একিট আবেদন পত্র জমা দেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলে মঙ্গলবার গভীর রাতে সিনিয়র কর্তৃক র‍্যাগিংয়ের শিকার হন সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ)। এই ঘটনায় পুরো একদিন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category