• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দিনকাল বিডি / ২৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

লালপুর উপজেলার ( নাটোর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস/২০২২ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠের মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামীমা সুলতানা সভাপতিত্বে বাড়িঘর, অফিসসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগলে তা নিভানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লালপুর স্টেশনের টীমের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর লালপুরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার কলাকৌশল প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামীমা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু সহ আরো অনেকে।
মোঃ আতাউর রহমান প্রতিনিধি
লালপুর ( নাটোর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category