• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সোমবার ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এঘটনা ঘটে। মজিবুর প্বাশবর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।

মজিবরের স্ত্রী হেলেনা বেগম ও স্থানীয়রা জানান, সোমবার (১৮ নভেম্বর) ভোরে ফজরের আজানের পরে মজিবর বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ধুপইলের বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরাদেহের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাই বাছাই করা হচ্ছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category