• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে আ’লীগ নেতা মনজুরুল নিহত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ১ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জু কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ৩০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে গোপালপুর পৌরসভার আজিম নগর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গোপালপুর পৌর এলাকায় আজিম নগর রেল স্টেশন সংলগ্ন রবিউল ইসলামের কনফেকশনারী দোকানে আড্ডা দিচ্ছিলেন মনজুরুল ইসলাম। এ সময় তিনটি মোটরসাইকেলে চার থেকে পাঁচ জন মুখোশধারী দুর্বৃত্তরা সেখানে এসে মনজুরুলের মাথায় এবং পেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ওই এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে মনজুরুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, দ্রুত চারিদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নম্বর গেটের কাছে লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। যুবলীগ নেতা জাহারুল হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন মনজুরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category