• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শাপলা ফুলের ষ্টিকারে চলছে অবৈধ্য থ্রিহুইলার গাড়ী বাগেরহাটের সড়ক-মহাসড়কে ছয় মাসে নিহত ৩৬ জন

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের সড়ক –মহাসড়কে শাপলা ফুলের ষ্টিকার দিয়ে চলছে অবৈধ্য যানবাহন। পুলিশের সামনে দিয়ে শাপলা ফুলের ষ্টিকার সাটানো এসব অবৈধ্য গাড়ী বেপরোয়া গতিতে চল্লেও পুলিশ না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকে। ফলে সড়কে এসব অবৈধ্য যানবাহনের কারনে প্রতিনিয়ত সড়কে ঝড়ছে প্রান। গত ছয়মাসে বাগেরহাটের সড়ক-মহাসড়কে দূর্ঘটনায় ৩৬ জনার প্রান হানি ঘটেছে। সড়ক মহাসড়ক গুলো যেন মৃত্যুপুরিতে পরিনত হয়েছে।
সড়ক – মহাসড়কে এসব অবৈধ্য যানবাহন চলাচল না করলে দূর্ঘটনা কমে আসবে বলে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ,বাস চালক স্থানীয়দের দাবী। কাটাখালি ও মোল্লাহাট হাইওয়ে থানার তথ্য মতে ২০২৪ সালের জানুয়ারী থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত , ৬ মাসে সড়ক মহাসড়কে ৪৯ টি দূর্ঘটনা ঘটে এতে শিশু বৃদ্বসহ ৩৬ জনের মৃত্যু হয়েছে। অবৈধ্য এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের কারনে সড়ক মহাসড়কে বাড়ছে দূর্ঘটনা এমন দাবী পরিবহন চালক ও বাস মালিক সমিতির। মহাসড়কে থ্রিহুইলার ও অবৈধ্য যানবাহন চলাচল নিষেধ থাকলেও হাই্ওয়ে পুলিশের সামনে দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছে এসব গাড়ী ।
সরেজমিনে দেখাগেছে , রবিবার (১৪ জুলাই) বেলা ১১ টা ৩৩ মিনিটে খুলনা – ঢাকা মহাসড়কের নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের সামনে কাটাখালী হাইওয়ে পুলিশ সড়কে ডিউটি পালন করা অবস্থায় শাপলাফুল ষ্টিকার সাটানো অবৈধ্য মাহেন্দ্র দেখলেও না দেখার ভান করেন। পুলিশের সামনে দিয়েই বেপরোয়া গতিতে বীরদর্পে সড়ক মহাসড়ক গুলোতে দাপিয়ে বেড়াচ্ছে মাহেন্দ্রা ইজি বাইক, নসিমন, করিমন, ভডবডি,আলম সাধু, ভ্যান গাড়ী । এসব অবৈধ্য যানবাহনের ব্যাপারে পুলিশ নিরব ভূমিকা পালন করছে।
মহাসড়কের কাটাখালী মোড়ের মাহেন্দ্র ষ্টান্ডে গিয়ে দেখাযায় প্রতিটা মাহিন্দ্রায় একটি শাপলা ফুলের ষ্টিকার সাটানো আছে। এই ষ্টিকার সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ করা না শর্তে এক মাহেন্দ্রা চালক বলেন , গাড়ীতে এই ষ্টিকপার থাকলে পুলিশ ধরেনা। প্রতিমাসে ষ্টিকার বাবদ ৫০০ টাকা দিয়ে থাকি। কাটাখালির মোড়ে মাহিন্দ্রাষ্টান্ডের সাইফুল ইসলাম রাজ এবং ফকিরহাট মাহিন্দ্রা ষ্টান্ডে আলম মোল্লা নামে এই দুজন মাসিক টাকা কালেকশন করে পুলিশ সহ সবাইকে ম্যানেজ করে। প্রতিমাসে টাকা দিয়েই আমরা গাড়ী চালাচ্ছি।
মাহেন্দ্রার সিরিয়াল মেইন্টেন কারী বক্কর বলেন , আমি এখানে সিরিয়াল মেইন্টেন করি গাড়ী প্রতি ৫/১০ টাকা আমাকে দেয় । আর ষ্টিকারের টাকা রাজ ভাই আদায় করে আর ফকিরহাটের মাথায় আলম মোল্লা ও টাকা আদায় করে। তিনি বলেন এই স্টিকার থাকলে পুলিশ গাড়ী ধরে না।

রবিবার সকালে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান বলেন,আমার থানা এলাকায় কখনোই মাহেন্দ্র ইজি বাইক চলাচল করতে দি না। আমাদের সামনে পড়লে সেগুলিকে আটকে দি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন রাজ নামে এক ছেলে কাটাখালির মোড় এলাকায় ঘোরা ঘুরি করে আমার পিছন পিছন অনেক ঘুরেছে আমি তাকে পাত্তা দি নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাহেন্দ্র চালক বলেন, প্রতিটা মাহেন্দ্রে শাপলা ফুলের ষ্টিকার লাগানো আছে আমরা রাজকে প্রতি মাসে ৫০০ টাকা চাঁদা দিতে হয় তানাহলে পুলিশ আমাদের গাড়ী চালাতে দেয়না। যে সব গাড়ীতে ষ্টিকার লাগানো আছে সে সব গাড়ী হাইওয়ে পুলিশ ধরে না আর এসব চাঁদার টাকা আদায় করে মোঃ তরিক শেখের ছেলে সাইফুল ইসলাম রাজ ।

এদিকে বাগেরহাট খুলনা রুটে বাস চালক সাগর বলেন , বাগেরহাট –খুলনা , খুলনা -গোপালগঞ্জ মহাসড়কে যে দূঘটনা হচ্ছে তার অধিকাংশ মাহেন্দ্র, ইজিবাইক, নসিমন, করিমন এদের কারনে।
বাস চালক বাবু বলেন আজ আমরা প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার কবলে পড়ি তার একমাত্র কারন থ্রিহুইল গাড়ী । এসব থিহুইল গাড়ী মহাসড়কে উঠতে নাদিলে সড়কে ধূর্ঘটনা থাকবে না।
বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস ও মাইক্রবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ এ বাকী তালুকদার বলেন, বাগেরহাট সড়ক দূর্ঘটনা বৃদ্বি পেয়েছে তার এক মাত্র থ্রিহুইলার সহ অবৈধ্য যানবাহন মহাসড়কে চলাচল কারার জন্য।
পুলিশ প্রশাসন, কিছু নেতা কিছু সাংবাদিককে ম্যানেজ করে গাড়ীগুলি চলছে। তিনি আরো বলেন, কাটাখালী হতে ফকিরহাট, কাটাখালী হতে বাগেরহাট, কাটাখালী হতে মংলা এসব হাইওয়েতে শাপলা ফুল ষ্টিকার সাটানো মাহিন্দ্রা বেপরোয়া ভাবে চলাচল করছে । আমরা জানতে পেরেছি “ উপরে ফি আমানিল্লাহ নিচে শিক্ষা জাতীর মেরুদন্ড মাঝে শাপলা ফুলের ষ্টিকার” গুলি ৫শ থেকে একহাজার টাকা বিক্রি হচ্ছে। এই ষ্টিকার থাকলে প্রশাসন গাড়ী গুলি ধরবে না। যার জন্য বেপরোয়া গতিতে চলাচল করা অবৈধ্য যানবাহনের কারনে প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা ঘটছে।
কাটাখালী হাইওয়ে অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান এব্যাপারে কোন কথা বলতে রাজি নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category