• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেখ হাসিনার হাত ধরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ মে, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার যৌথ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকেল সোয়া ৪টায় চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৮টায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন, নাজমুল হোসেন,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিপ্লব। চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ন কবির, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিমুল ইসলাম।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বক্তব্যকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুনি আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দরকার। বিএনপি’র রাজনীতি সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী জেলার আহ্বায়ক কুলাঙ্গার আবু সাঈদ চাদকে এক বছর আগেই বাঘা চারঘাটে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় সারাদেশে তার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাজপথের রাজনীতি করে। তাই হুমকি ধামকি দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ ও সষ্ঠ অবাধ নির্বাচন চাই।
স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবী স্বেচ্ছাসেবক লীগ করতে পারবে না। বঙ্গবন্ধুকে রাখাল রাজা আখ্যায়িত করে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যোগাযোগ সহ সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়েছে। যাদের থাকার ঘর ছিল না তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ। প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। বাঘা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আখেরুল ইসলাম, মান্নান সরকার মুকুল, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হক সৈকত, সদস্য সিরাজুল ইসলাম সিরাজসহ চারঘাট-বাঘার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category