• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে অটো চোর ও ছিনতাইকারি সহ গ্রেপ্তার- ৩

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ২ অটো চোর ও ১ছিনতাইকারি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ নভেম্বর) তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই আজিজুল হক সংগীয় ফোর্স নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজনী অবকাশের চৌরাস্তা হতে উত্তর গান্ধিগাঁও গামী কাঁচা রাস্তার উত্তর পাশে গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টা কালে
মো. জয়নাল আবেদীন(৩২) নামে এক ছিনতাইকারিকে আটক করে। আটককৃত ছিনতাইকারি উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই তোফাজ্জল হোসেন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
উপজেলার বালিয়াচন্ডি এলাকা থেকে একটি চোরাই মিশুক অটোরিক্সা সহ দুই অটো চোরকে আটক করে। আটককৃতরা হলো ময়মনসিংহ সদরে হুদিয়ারচর গ্রামের
মৃত আব্দুর রহমানের ছেলে
মো. সিরাজুল ইসলাম (২৪) এবং শ্রীবরদী উপজেলার
কুড়িকাহনিয়া গ্রামের মো. আহালু মিয়ার ছেলে
মো. রুবেল মিয়া (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, পরে আটককৃত ওই তিন ব্যক্তির নামে থানা পৃথক পৃথক মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category