• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামী আটক

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে আলোচিত কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ৯ বছর আত্মগোপনে থাকা ২৪ বছর সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, জামালপুর। ৭ জুলাই শুক্রবার সন্ধ্যা পৌনে ৫ টার দিকে আসামী কাশেমকে শ্রীবরদীর ছনকান্দা ব্যাপারীপাড়া এবং আমের আলীকে জেলা সদরের খোয়ারপাড় থেকে রাত পৌনে ৯টায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলা সদরের উওর শ্রীবরদী গ্রামের শমসের আলীর ছেলে আমের আলী (৪০) ও ছনকান্দা বেপারীপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে কাশেম (৩৫)।

র‍্যাব-১৪ এর সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে আসামীরা ভিকটিমের বাড়ীতে বাসা ভাড়া নিতে আসে। একই দিন ভিকটিম তার নানা বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে আসামীদ্বয় তার পিছু নেয়। ভিকটিম তার নানা বাড়ীর কাছাকাছি মুন্সিপাড়া জনৈক আজাদ এর বাড়ীর সামনে পৌছা মাত্রই আসামীদ্বয় ভিকটিমকে জোরপূর্বক অপহরণসহ ধর্ষণের উদ্দেশে ভিকটিমের পরিহিত উড়না দ্বারা মুখ বেঁধে অটোরিক্সা দিয়ে কর্ণজোড়ার ঝুলগাও পাহাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামীদ্বয় পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে।

এ ব্যাপারে ভিকটিমের বাবা কামরুজ্জামান বাদী হয়ে ওই দুই জনকে আসামী করে পরেরদিন শ্রীবরদী থানায় একটি অভিযোগ দাখিল করেন। একই দিনে থানা কতৃর্পক্ষ অভিযোগটি আমলে নিয়ে ধারা-নারী ও শিশু নিযার্তন দমন আইন/২০০০ (সংশোধনী/০৩) ৭/৯(৪)(খ)/৩০ মামলা রুজু করেন। যাহার মামলা নং-১২, তারিখঃ ২৩/০২/২০১৪ ইং। তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামীদ্বয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান গত ২৩ মার্চ ২০২১ সালে দীর্ঘ শুনানির পর আসামীদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৭ ধারায় অপরাধ অপরাধ প্রমানিত হওয়ায় তাদেরকে ১৪ বৎসরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০০ সালের নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। মামলার ঘটনার পর থেকেই আসামীদ্বয় গত ৯ বছর ধরে আত্মগোপনে ছিল। শুক্রবার রাতেই গ্রেপ্তারকৃত আসামীদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৮জুলাই শনিবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category