• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে এক নববধূর লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মর্জিনা বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগষ্ট) বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। রহস্যজনক কারণে সে নিজ কক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত মর্জিনা ওই গ্রামের কৃষক আলতাফ হোসেনের মেয়ে। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে মর্জিনার বিয়ে হয় পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জের নিলক্ষিয়ার জানকীপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সাথে। নিহত মর্জিনার মা নুরেজা বেগম জানান, বিয়ের পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্ত; দ্বন্দ্ব চলছিল। গত রোববার বিকালে মর্জিনার স্বামী আসে তাদের বাড়িতে। পরদিন সোমবার তার স্বামী চলে যায়। আগামী শুক্রবার মর্জিনাকে স্বামীর বাড়ি নিয়ে যাওয়ার কথা। আজ মঙ্গলবার দুপুরে রহস্যজনক কারণে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে মর্জিনা । পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তার লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে তদন্ত অব্যাহত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category