• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
সারা দেশের ন্যয় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৬মার্চ) উপজেলা পরিষদের সন্মুখে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্তরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও পর্যায়ক্রমে পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় একি স্থানে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সহ
সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারি ও কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category