• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে আহত

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে হামিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে সোমবার ( ৭ এপ্রিল) উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামে। হামিদা খাতুন ওই গ্রামের মৃত জায়ের উদ্দিনের ছেলে আলীমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৫ বছর পুর্বে আলীম জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের হামেদ আলীর কন্যা হামিদার সাথে বিবাহ হয়। বিয়ের পর হামিদা খাতুন স্বামীর সংসারের অভাব অনটন দুর করতে পিতার বাড়ি থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র এনে দেন। কিন্তু এর পরেও স্বামী আলিম ও ভাশুর ইসলাম ও তার স্ত্রী রেহেনা আরো ১ লাখ টাকা যৌতুকের দাবিতে হামিদার উপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো।

হামিদা খাতুন পিতার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার ৭ এপ্রিল দুপুরে স্বামী আলিম,ভাশুর ইসলাম ও তার স্ত্রী রেহেনা
হামিদা খাতুনকে বেধরক মারপিট করে। এক পর্যায়ে হামিদাকে ঘরে তালা বদ্ধ করে রাখে। রাতে ঘরের তালা খোলা হলে গৃহবধূ হামিদা কৌশলে পালিয়ে অন্যবাড়ি আশ্রয় নেয়। মঙ্গলবার সকালে গৃহবধূ হামিদাকে তার দুই বছর বয়সি শিশু সন্তানসহ উপজেলা সদরের মহারশি নদীর ব্রীজপারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হামিদা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে গৃহবধূ হামিদা খাতুন বাদি হয়ে স্বামী, ভাশুর ও ভাশুরের স্ত্রীসহ ৩ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে । ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category