• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে ১ শত ২৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১১৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধি
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যারা শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকায় ১৮ জুন রোববার রাত সোয়া ১০ টার দিকে অভিযান চালিয়ে ১ শত ২৭ বোতল আমদানি নিষিদ্ধ McDowll’s No-1 বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারিরা ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৬) ও একই গ্রামের মো. লাল মিয়ার ছেলে আঃ কাশেম ওরফে কাশেম মিয়া (২৪)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাব সদস্যারা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. সাইদুল ইসলাম ও আঃ কাশেম ওরফে কাশেম মিয়াকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১ শত ২৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের মূল্য ৬৩ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক কারবারিদের শ্রীবরদী থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category