• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (২২) নামে এক মাদক পাচারকারী যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আনোয়ার হোসেন উপজেলা সদরের রামেরকুড়া মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।
সোমবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলা সদর বাজারের সিয়াম বাস কাউন্টারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই চোরাকারবারিকে আটক করে পুলিশ । পুলিশ সুত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা মাদক পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিনের নির্দেশে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল সিয়াম বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ফেনসিডিল ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে পুলিশের হাতে আটক হয় আনোয়ার হোসেন। আটককৃত ফেনসিডিলের বাজার মুল্য প্রায় ৩ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আল আমিন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category