• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুর অবৈধ বালুর গাড়ি আটক করায় ইউএনও অফিস ঘেড়াও

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী অবৈধ বালুর গাড়ি আটক করায় অবৈধ বালু ব্যবসায়ীরা ইউএনও অফিস ঘেড়াও ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় অবৈধ বালু লুটপাট বন্ধের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌমিক উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে অবৈধ বালু ভর্তি একটি মাহিন্দ্র আটক করে। এ সময় অবৈধভাবে বালু লুটপাটের সাথে জরিত থাকার অভিযোগে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের করে সাজা দেন। এঘটনাকে কেন্দ্র অবৈধ বালু ব্যবসায়ীর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ-সময় অবৈধ বালু লুটপাটকারিরা উপজেলা পরিষদের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে ১ ঘন্টার উপরে সড়ক ইউএনও অফিস অবরোধ করে রাখে। অবৈধ বালু লুটপাটকারিদের পক্ষে নেতৃত্ব দেন শ্রমিকদল নেতা মাসুদ আরমান ও শাহীন ড্রাইভার। বিক্ষোভকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। থানা পুলিশ ও পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে গতবছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু লুটপাটে মেতে উঠে ওই বালু খেকোরা। এ বিষয়ে শ্রমিকদল নেতা মাসুদ আরমানের সাথে কথা হলে তিনি বলেন আমার বালুর বৈধ কাগজ থাকার পরেও উপজেলা প্রশাসন বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেয়া হলে অবৈধ বালু লুটপাটকারিরা আটককুত বালুর গাড়ি ও শ্রমিকদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্য ইউএনও অফিস ঘেড়াও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যে কোন মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category