• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেষ ধাপে পোরশায় ঘর পেল ১০৪ পরিবার

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এতে নওগাঁর পোরশায় ১০৪ পরিবার ঘর পেলেন। প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনের পরে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি সহ অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট পরিবার গুলির হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর ফলে এ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এর আগে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যদেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও প্রকল্পের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category