• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

শ্যালকের বিয়ের দাওয়াত না পাওয়ায় দুলাভাই এর আত্মাহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শালার বিয়েতে দাওয়াত না পেয়ে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুলাভাই।
গত (৩ সেপ্টেম্বর) রবিবার আনুমানিক রাত ১১ টার দিকে
উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘ‌বেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাভাই ওই গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে মো. আব্দুল আজিজ(৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম রাসেল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর আব্দুল আজিজের শালা রফিকুল ইসলাম(২২) দুলাভাইকে না জানিয়ে একা একা বিয়ে করে। পরে শালার বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে রবিবার রাতে নিজের বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দুলাভাই মো. আব্দুল আজিজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category