• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা ও হাড়িয়াকোন গ্রাম সংলগ্ন পাহাড়ী ঢেউফা ও বালিজুরী-তাওয়াকুচা গ্রামের সোমেশ্বরী নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়। গহীন পাহাড়ের ভিতরের ওই নদীতে প্রায় ৩ কিলোমিটার হেঁটে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি বাঁশের মাচা ও তাওয়াকুচা অংশে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

কিন্তু কোন বালু উত্তোলনকারী পাওয়া যায়নি। অভিযানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার সকল বালু মহল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে শেরপুর জেলায় ইজারাভুক্ত কোন বালু মহল নেই। বালু উত্তোলনকালীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category