• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারের মাছ নিধনের অভিযোগ

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার বারারচর বলিদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে রুই, কাতলা, মৃগেল ও পাংগসশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী ছমির জালাল, সৈয়দ টাকি, সায়েদুল টাকি, আজিদ মিয়া ও সামাদ মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে সোমবার দিবাগত রাতে তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীবরদী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষ ছমির জালাল বলেন, তাদের সাথে জমি নিয়ে বিরোধ আছে। এএসআই জুবায়েল খান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন শৃংলাবাহিনী ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে। এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category