• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

শেরপু প্রতিনিধি
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির আয়োজনে ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। তিনি মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু ও আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনাইটেড গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম,ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এসএম জামাল আব্দুন নাসের বাবুল, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি অরুন কুমার মোদক প্রমুখ। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম (অবস) সোহেল মাহমুদ, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category