• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় তিনি শেরপুর জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আলিফ উল্লাহ আহসান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.উমর ফারুক, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রউফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে শ্রীবরদী পৌরসভা ও সীমান্ত জনপদের পর্যটনের জন্য সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category