• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীবরদীতে বীর প্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া মহল্লার বাসিন্দা বীর প্রতীক ‘বার’ কমান্ডার জহুরুল হক মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার ( ৬ ফেব্রুয়ারী) শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি ৩ ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ‘জহুরুল হক মুন্সী’ একমাত্র ‘বীর প্রতীক বার’
বীরত্বের উপাধি পাওয়া বীরপুত্রের মৃত্যুতে শোকাহত তার পরিবার, স্বজন, সহযোদ্ধা ও আত্মীয় স্বজনসহ স্থানীয়রা।
আজ সোমবার ( ৬ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নেতৃত্ব দেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মো, নুরুল ইসলাম হিরু, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মখলেছুর রহমান হিরু। জানাজার আগে মরহুমের বর্ণাঢ্যময় জীবনের স্মৃতি চারণ করে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আলিফ উল্লাহ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও আওয়ামী লীগ নেতা এমএ মতিন প্রমূখ।
এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক মুন্সী বীর প্রতীক ‘বার’ এর ছেলে ইঞ্জিনিয়ার মো, মনিরুল ইসলাম।
বীরত্বে গাঁথা মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নেন স্বজন ও সহযোদ্ধাসহ সহাস্রাধিক লোক। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১১ টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের জন্মস্থান পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ গ্রামের রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category