• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক আটক

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ২য় শ্রেণীর এক মাদরাসা শিক্ষর্থী (৮) কে যৌন হয়ারিন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক শিক্ষককে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে মাদরাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রবিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার হাঁসধরা আকন্দ বাড়ি মৌলভী মফিজ উদ্দিন মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষক রাণীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সে ওই মাদরাসার প্রধান শিক্ষক।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাদরাসা ছুটি দেয় প্রধান শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক। এসময় শিশু শিক্ষার্থী (৮) কে তার অফিস কক্ষে পানি আনতে বলেন। শিক্ষার্থী পানি নিয়ে গেলে কৌশলে প্রধান শিক্ষক ওই শিশু শিক্ষার্থীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে। পরে ওই শিশু শিক্ষার্থী ঘটনাটি তার মাসহ পরিবারের লোকজনকে জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মাদরাসার অফিস কক্ষে ওই শিক্ষককে আটক করে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করে। পুলিচ খবর পেয়ে শিক্ষক আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিককে আটক করে থানায় আনা হয়েছে। এব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category