• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সতীহাট সনাতন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সতীহাট সনাতন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সতীহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি সতীহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মন্দির প্রাঙ্গনে ফিরে আসে।
এসময় জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ও মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী রাম চন্দ্র মন্ডলের সভাপতিত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সতীহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রধান শিক্ষক ও আ’লীগ নেতা বাবু বিশ্বনাথ মন্ডল, সহ-সভাপতি শ্রী জীব চন্দ্র, মনোরঞ্জন টগর,সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র মন্ডল,কোষাধ্যক্ষ শৈলেন চন্দ্র নান্টু,সদস্য প্রণব চন্দ্র সরকার,অমিত চন্দ্র মহন্ত প্রমূখ। এছাড়াও জন্মাষ্টমী উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি সচীন্দ্রনাথ, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র মহন্তসহ সকল সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ও মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী রাম চন্দ্র মন্ডল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category