• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পদ আত্মসাৎ করেছে আওয়ামীলীগ; এরশাদ আলী এশা

দিনকাল বিডি / ৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী ::
সনাতন ধর্মাবলম্বীদের সম্পদ বিএনপি কখনো আত্মসাৎ করেনি। বন্ধু সেজে আত্মসাৎ করেছে আওয়ামীলীগ। এমন মন্তব্য করেছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা।

শুক্রবার (৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্দ্যােগে রাজশাহী মহানগরীর কাজলা পূজা মন্ডপ কমিটির সাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সরদার জহুরুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দুষ্কৃতকারীরা বিশ্বের সামনে দেখাতে চাচ্ছে আওয়ামীলীগ সরকার চলে যাওয়ার ফলে দেশে পূজা হচ্ছে না। অন্যদিকে রাজশাহী মহানগরে ৭৬টা, রাজশাহী জেলাতে ৪১২টা পূজা হচ্ছে। আমরা
জাতীয়তাবাদী দলের অংশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশ নায়ক তারেক রহমান একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি সকল ধর্মের মানুষদের অধিকারের ব্যাপারে সদা তৎপর। ইদের সময় যেমন সকল ধর্মের মানুষদের সাথে উৎযাপন করেছেন ঠিক তেমনি রথ যাত্রায়ও অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের, সব মানুষের।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু কুমার সরকার, সভাপতি মনোরঞ্জন সরকার, রাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক
আসলাম রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, নাফিউল ইসলাম জীবনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category