• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে- আজিজুল বারী হেলাল

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশ। এর পরেও আমাদের আন্দোলন চলবে। কখনও সমাবেশ, কখনও মহাসমাবেশ, কখনও অবরোধ, কখনও ঘেরাও, কখনও জনতার ডাক। এভাবেই আমাদের আন্দোলন চলবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রবিবার (২২ অক্টোবর) বিকেলে শহরের বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে ২৮ অক্টোবরের সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করছে। সরকারের ভীত নড়ে গেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জয় আমাদেরই ইনশা আল্লাহ।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা এ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।
সভায় বাগেরহাট জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category