• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাংবাদিকের বাড়ীর প্রাচীর ভাংচুর, থানায় অভিযোগ

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ওয়াল্টন প্লাজার পেছনে একটি বাড়ি’র
প্রাচীর ভাংচুর করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ীর মালিকের ছেলে আবু শাহরিয়ার সিদ্দিকী শান্ত।

শাহারিয়ার সিদ্দীকী শান্ত জানান রবিবার ১৮ জুন তিনি সহ তার বাবা-মা বাসায় ছিলেন না।সন্ধ্যা ৭:৪০ এ বাসার ভাড়াটিয়ারা তাকে ফোন করে জানায় প্রতিবেশী বাড়ীওয়ালা রহিমা খাতুন( ৪৮) লোকজন এনে তার বাড়ির প্রাচীর ভাঙচুর করছে। খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে দেখেন তার বাড়ির সীমানা প্রাচীরের ইটগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, ।
মুহূর্ত নিউজ-কে শান্ত আরও জানান দীর্ঘদিন যাবৎ ওই প্রতিবেশীর সাথে বাসার পার্শ্বের গলি নিয়ে ঝামেলা চলছে যা পৌরসভায় বিচারাধীন আছে। পৌরসভা এখনো কোন রায় দেননি, অথচ এরই মধ্যে আজ বাড়ীতে কেউ নেই দেখে লোকজন লাগিয়ে আমাদের প্রাচীর ভেঙে দিয়েছে, যার ফলে ভবনটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থানে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। তিনি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা চান।

এ বিষয়ে রোববার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেন শান্ত। পত্নীতলা থানা পুলিশ অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয় মেয়র রেজাউল করিম চৌধুরী – কে তার কার্যালয়ে না পেয়ে একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সে বিষয়ে পৌরবাসীর অনেকদিনের অভিযোগ, নজিপুর পৌর এলাকার বাসা-বাড়ির কোন জটিলতায় কোনদিনও মেয়র-কে পাওয়া যায়না। নিজের ভোট নষ্টের ভয়েই না’কি টানা দুইবার ক্ষমতায় থাকা এই মেয়র তার পৌর এলাকার সব ধরনের বিচার-সালিস এড়িয়ে চলেন।

শাহরিয়ার শান্ত নজিপুর প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। এ বিষয়ে নজিপুর প্রেসক্লাব এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর সুষ্ঠ বিচার দাবী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category