• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাংবাদিক আসলাম এর শশুরের দাফন সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি :

নয়াদিগন্ত পত্রিকার বাঘায় কর্মরত সাংবাদিক আসলাম এর শশুর আলহাজ্ব আবুল মনছুর মেম্বার এর দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজ শেষে এলাকার নেদুনদিয়া রেজাননগর গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের ছেলে ওবায়দুল জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল-২৫) বেলা ১ টা ২০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মারা যান ।(ইন্না-লিল্লাহি——————রাজিউন)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের বাসিন্দা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। স্ত্রী,চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতিসহ বেদুনদিয়া মসজিদ, ঈদগাহ এবং রেজান নগর গোরস্থানের প্রতিষ্ঠাতা ছিলেন। দেশ স্বাধীনের আগে ও পরে ১০ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সসামাজিক,স্বেচ্ছাসেবী সাংগঠনের সাথে জড়িত ছিলেন। ব্যক্তি জীবনে হাস্যজ্জল, সদালাপি, পরোপকারী ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হিসেবে পরিুচিত ছিলেন।
জানাযার নামাজের পুর্বে সৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী খান জুবায়ের, মাছদিয়া বাবুল উলুম ফাজিল মাদ্রাসার অব: অধ্যাক্ষ মাও: রফিক উদ্দীন খান, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম সাহিন, মুলাডুলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেচুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুসহ স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলাম, শিক্ষাবিদ, রাজনৈতিক, সমাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category