• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উলিপুরে মানববন্ধন

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকালে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুরের সকল সাংবাদিকদবৃন্দের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

এ সময় প্রেসক্লাব উলিপুরের আহবায়ক ও যুগান্তর প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মন্জুরুল হান্নান, সহিদুল ইসলাম বাবুল, আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান লিটন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবি জানান তারা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে মারা যান তিনি। শনিবার (১৭ জুন) দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।এই মামলায় প্রধান অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১১জন আসামিকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category