• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,স্টাফ রিপোটার:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আড়াই কেজি গাঁজাসহ আব্দুর রহিম ঘুটু (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম ঘুটু উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার মৃত সেকেন্দার আলীর ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪ টায় পৌর শহরের ৫নং ওর্য়াডের ওয়াহেদ বক্স মিলনায়তনের সামনে দুই মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় একজনকে আটক করা হলেও অজ্ঞাত নামা আরেকজন পালিয়ে যায়। এরপর তাকে তল্লাশি করে তার কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের ভিতর থেকে আড়াই কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category