• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে চাতাল শ্রমিকের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সাইলো সড়কে নুর ইসলাম মন্ডল (৫৫) নামের এক চাতাল শ্রমিকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার মতি ও সজল চালকলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনগন তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করেন। নুর ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের চকপাড়া গ্রামের নজরুল মন্ডলের ছেলে ও চাতাল শ্রমিক ।

প্রত্যক্ষদর্শি উপজেলার দমদমা গ্রামের শ্রমিক মাইকেল হোসেন জানান, গত বুধবার রাতে চাতাল শ্রমিক নুর ইসলাম সাইলো সড়কে একটি চাতালের সামনে চা-খেয়ে বাইসাইকেল যোগে বাড়ি সান্দিড়া গ্রামে ফিরছিলেন। তিনি সান্তাহার সাইলো সড়কের দমদমা মোড় এলাকায় পৌঁছিলে হঠাৎ একদল দুর্বৃত্ত নুর ইসলামের গতিরোধ করে তাকে বাইসাইকেল থেকে তাকে টেনে নামিয়ে সড়কের পাশে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রæত ঘটনাস্থল থেকে চলে যায়।

এ সময় নুর ইসলাম চিৎকার করতে করতে সড়কের পাশে ডোবার পানিতে ঝাঁপ দিয়ে গড়াগড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রন হয়। ফলে তার পড়নে কাপড়সহ শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য রনজু ইসলাম ও আশপাশের লোকজন নুর ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

ইউপি সদস্য রনজু ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রামের বিরোধকে কেন্দ্র করে নুর ইসলামকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে নুর ইসলাম ও তার পরিবারের দাবি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে নুর ইসলামের ছেলে আব্দুল আওয়াল জানান। আদমদীঘি উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মাহাবুবুর রহমান জানান, রোগীর শরীরের কিছু অংশ পুড়ে গেলেও অবস্থা আশাংকাজনক নয়। তাকে এখানে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার জানান, ঘটনার বিষয়টি তিনি জেনেছেন তবে এখনও কোন মামলা দায়ের হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category