• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের একজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে ট্রেনের টিকিট উচ্চ মূল্যে কালোবাজারে বিক্রি কালে শাহরুল ইসলাম গোলাপ (৩৩) নামের এক জনকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে বিভিন্ন ট্রেনের ১৪টি টিকিট, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত শাহরুল ইসলাম গোলাপ নওগাঁ সদরের বোয়ালিয়া শেখপুর গ্রোমের গোলাম মোস্তফার ছেলে। গত বুধবার (২১ ফেব্রæয়ারি) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে অনলাইন পয়েন্ট নামের একটি দোকানে শাহরুল ইসলাম গোলাপ নামের ওই ব্যক্তি কম্পিউটারে থাকা বিভিন্ন ব্যক্তির ৯০টি এনআইডি ব্যাবহার করে অনলাইনে টিকিট কেটে উচ্চ মূল্যে কালোবাজারে বিক্রি করছিলেন।

এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সদস্যরা গত বুধবার রাত সাড়ে ৮টায় উল্লেখিত দোকোনে অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ২৩টি সিটের ১৪টি টিকিট উদ্ধারসহ তাকে গ্রেফতার ও একটি মোবাইল ফোন, একটি কম্পিউটার জব্দ করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃত শাহরুল ইসলাম গোলাপের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category