• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে দুই মোটরসাইকেল চুরি, আতংকিত মালিকরা

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ; সান্তাহার পৌরসভা এলাকা থেকে পরপর দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৬ এপ্রিল) সান্তাহার পৌরসভা চত্বর থেকে কর নির্ধারক আব্দুল কুদ্দুছের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর ৫দিন পুর্বে গত ঈদুল ফিতরের আগের দিন মল্লিক নামের এক ইলেকট্রিক দোকান মালিকের মোটরসাইকেল চুরি যায়। এসব চুরির ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। পর পর মোটরসাইকেল চুরি ঘটনায় বাইক মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।
জানাযায়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন গত শুক্রবার ২১ এপ্রিল রাত ১০ টায় সান্তাহার ঘোড়াঘাট এলাকায় মল্লিক ইলেকট্রিক দোকানের সামনে থেকে ওই দোকান মালিক মল্লিকের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। এর ৫দিন পর গতকাল বুধবার (২৬ এপ্রিল) বেলা ১ টায় সান্তাহার পৌরসভা চত্বরে গ্যারেজ থেকে পৌরসভার কর নির্ধারক আব্দুল কুদ্দুছের বগুড়া-হ-১১-২৩৬৯ নম্বর একটি হিরো মোটরসাইকেল চুরি যায়। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রেদোয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category