• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক মুনছুর আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি উপজেলা সংবাদদাতা ও সান্তাহার প্রেস কøাবের সদস্য।

আহত মুনছুর আলীর জানান, রাতে সান্তাহার নতুন বাজার থেকে পশুখাদ্য কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় পৌঁছলে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ছয়জনের মতো দুর্বৃত্ত হঠাৎ তাঁর সামনে এসে পথরোধ করে এলাপাতারিভাবে চাপাতি দিয়ে দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানিয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরে ১৬টি শেলাই দেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কারা তার উপর হামলা করেছে তা তিনি বলতে পারেননি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category