• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীকে মারধর

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পরীক্ষা দিতে গিয়ে ছমির ইসলাম নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে। ছমির ইসলাম সান্তাহার সরকারি কলেজের একাদশ শ্রেনির প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার সান্দিড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে সান্তাহার সরকারি কলেজ এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছমির ইসলামের বড় ভাই ছাব্বির ইসলাম বাদী হয়ে রিফাত, সিয়ামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ছমির ইসলাম তার বাড়ি থেকে সান্তাহার সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাচ্ছিল। কলেজ গেটের সামনে পৌঁছিলে রিফাত, সিয়ামসহ কয়েকজন কিশোর দলবদ্ধ ভাবে তাকে পূর্ব শত্রæতার জের ধরে মারধরে আহত করে। পরে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভুক্তভোগী ছমিরের বড় ভাই ছাব্বির ইসলাম জানান, কয়েকমাস ধরে তার ভাইয়েরে সাথে প্রতিপক্ষের মধ্যে নানা বিষয়ে বিরোধ চলছিল। এরজের ধরে ঘটনাটি ঘটতে পারে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category