• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ; পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানা. মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে মুদি দোকান, কাঁচা মাল, তরমুজ ও মুরগি ব্যবসায়ীসহ ৭ জন ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার (১এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহার কয়েকটি বাজারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। তিনি পবিত্র রমজান মাসে ভোক্তাদের নিকট থেকে যেন অতিরিক্ত ষামে পন্য বিক্রি না করা হয় এজন্য ব্যবাসীদের সর্তক করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যা।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, পবিত্র রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষনে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে গত শনিবার নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদারের নেতৃত্বে সান্তাহার এলাকার কাঁচা বাজার, মুদি দোকান, তরমুজ বিক্রি ও মুরগি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সান্তাহার জয় ট্রেডার্সের প্রোপাইটার রাজ কুমার সাহার ৫ হাজার টাকা, মা ভ্যারাইটি স্টোরের প্রোপাইটার সমীর চন্দ্র প্রামানিকের ৩ হাজার টাকা, শ্রীকৃষ্ণ ভান্ডারের প্রোপাইটার দুলাল দেবনাথের ৩ হাজার টাকা, ফজলু স্টোরের প্রোপাইটার তৌহিদের ২হাজার টাকা, দীপেন ভ্যারাইেিট স্টোরের প্রোপাইটার দীপেন চন্দ্র ঘোষের ২ হাজার টাকা, সিদিয়া স্টোরের প্রোপাইটার রাজীবের ২ হাজার টাকা ও সান্তাহার রেলগেটে তরমুজ বিক্রেতা রিফাত আলীর ৫হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category