• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে হেরোইনসহ একজন গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে বিক্রির সময় ১২ পুড়িয়া হেরোইনসহ আশরাফুল ইসলাম (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সান্তাহার নতুন বাজার জনৈক বিপ্লবের কাঠের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সান্তাহার নতুনবাজারের আদম আলীর ছেলে। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রাকিব হোসেন জানান, গত সোমবার বিকেলে সান্তাহার নতুন বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সন্ধ্যায় উল্লেখিত স্থানে ফোর্সসহ অভিযান চালিয়ে হেরোইন বিক্রি কালে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ১২ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আশরাফুল ইসলামকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category