• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে হেরোইনসহ বাসযাত্রী গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ১৫ গ্রাম হেরোইনসহ মোতালেব হোসেন (৫০) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত শুক্রবার (২৪ মার্চ) রাতে মহাসড়কের পোওতা রেলগেটে বাস তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়েছে। মোতালেব হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত হরমোজ আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁ থেকে বগুড়া গামী নূর পরিবহন নামে একটি বাসে মাদক যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার সান্তাহার পোঁওতা রেলগেট এলাকায় ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেসে সিটে থাকা মোতালেব হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা গড়মিল পাওয়া যায়। এসময় তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১৫ গ্রাম হেরোইন জব্দসহ তাকে গ্রেফতার করে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category