• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে ২শ ৩৮ পিস এ্যাম্পুলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ২শত ৩৮ পিস নেশার এ্যাম্পুলসহ বেগম বলি (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। গত সোমবার (২ জানুয়ারি) সকালে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে বেগম বলিকে এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেগম বলি নওগাঁ জেলার আত্রায় উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, সোমবার সকালে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে মাদক যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে যাত্রী বেশে থাকা বেগম বলিকে ২শ‘ ৩৮ পিস নেশার এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হেসেন নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি বেগম বলিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category