• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস পালিত

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সান্তাহার ইউনিয়নের পূর্ব ছাতনী গ্রামের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জুয়েরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ তাজের সঞ্চালনায় অনুষ্ঠিত কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড.হামিদুল হক চৌধুরী হিরু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম নেতা ও গোল্ডেন এ্যারো চেয়ারম্যান আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জিয়া পরিষদের সভাপতি মাহাফুজুল হক টিকন, জিয়া পরিষদের সাধারন সম্পাদক সাজেদুর রহমান এঞ্জেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মিসেস বাবলী মোর্তুজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category