• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সান্তাহার রক্তদাহ বিলে অভিযান: অবৈধ চায়না দুয়ারি,কারেন্ট ও খরা জাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বুলবুল আহম্মেদ, স্টাফ রিপোটার

বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার রক্তদাহ বিলে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট ও খরা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলেছে মৎস্য অধিদপ্তরের কর্মকতারা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সান্তাহার রক্তদাহ বিলে অভিযান পরিচালনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল।

তিনি বলেন, ঐতিহ্যবাহী রক্তদাহ বিলে অভিযান চালিয়ে ১০ টি নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারি (রিং জাল), ৩০টি কারেন্ট জাল ও ২টি খরা জাল জব্দ করা হয়েছে। যার মোট দৈর্ঘ্য ২০ হাজার মিটার ও মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

পরে জব্দকৃত জালগুলো এদিন রাতে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরবর্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category